ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • খেলতে গিয়ে গলায় ফাঁস পরে শিশুর মৃত্যু

      খেলতে গিয়ে গলায় ফাঁস পরে শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় পাথরঘাটায়  খেলার সময় গলায় ফাঁস পরে সোহানা(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।

    মঙ্গলবার  (৫ অক্টোবর) বেলা সাড়ে নয়টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের জামিরতলা গ্রামে এ ঘটনা ঘটে। সোহানা একই এলাকার সজিব মিয়ার মেয়ে।

    শিশুর মা সুমা আক্তার জানান, সকালে ডিম রুটি খাওয়ার জন্য বলে সোহানা। শিশুর বাবা বাজারে রুটি আনতে যায় আর মা রান্না ঘরে ডিম ভাজি করতে গেলে ঘরের পাশে পেঁপে গাছের সাথে থাকা রশির সাথে খেলার করার সময় গলায় ফাঁস পরে ঘটনাস্থলেই সোহানার মৃত্যু হয়। পরে বাবা সজিব এসে দেখতে পান পেঁপে গাছের সাথে গলায় ফাঁসলাগা অবস্থায় নিথর দেহ পরে আছে। এমন মর্মান্তিক মৃত্যুতে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ