ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

    ট্রাক উল্টে মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিছন থেকে মালবাহী ট্রেলারের সজোরে ধাক্কায় ট্রাক উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর উপর গিয়ে পড়ে। এসময় ট্রেলারের চালক (৩৫), হেলপার (৫০) ও দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীসহ (৩৫) তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার এসআই মো. আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকামুখী একটি ট্রেলার পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঢাকামুখী আরেকটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। ট্রাক উল্টে পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর শরীরের উপর গিয়ে পড়ে। এসময় এসময় ট্রেলারের চালক (৩৫), ট্রাকের হেলপার (৫০) এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহীসহ (৩৫) তিন জন নিহত হয়।

    তাৎক্ষণিক নিহত কোনও ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ