ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে এককেজি আটশত গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

    মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বরিশাল র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    আটককৃতরা হল, আগৈলঝাড়া থানাধীন চাউকাঠী গ্রামের আঃ রব সরদারের ছেলে রফিকুল সরদার (৩৪), আসাদুল হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (৩৩) । 

    র‌্যাব জানায়- সোমবার (১৯ এপ্রিল) দুপুর সোয়া ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানাধীন চাউকাঠী সাকিনস্থ আলম ফকিরের বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে রফিকুল ও আসাদুলকে আটক করা হয়। এসময় তল­াশী চালিয়ে ১.৮ (এককেজি আটশত গ্রাম) গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৪,৯৮০ টাকা উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ