ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • উপেক্ষিত স্বাস্থ্যবিধি

    পুলিশের কঠোর অবস্থানের পরও বেড়েছে যানবাহন চলাচল 

     পুলিশের কঠোর অবস্থানের পরও বেড়েছে যানবাহন চলাচল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম দফায় ৭ দিনের কঠোর লকাউনের শেষ দিন আজ মঙ্গলবার। এ দিন সরকার আবারও এক প্রজ্ঞাপনে নতুন করে ৭ দিনের লকডাউন দেয়। কিন্তু ৭ম দিনেও বিভিন্ন রাস্তায় প্রচুর সংখ্যক মানুষ দেখা গেছে। বাজারঘাটগুলোতেও ছিলো মানুষজনের ব্যাপক উপস্থিতি। রিক্সা এবং ব্যক্তিগত যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক। রাস্তায় বের হওয়া রিক্সাগুলো পুলিশের চ্যালেঞ্জর মুখে পড়ছেন। পুলিশ রিক্সা ধরে কাত করে ফেলে রেখে দিচ্ছে। 

    রিক্সা চালকরা জানিয়েছেন, ঘরে খাবার না থাকায় পেটের দায়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছেন তারা। রাস্তায় অন্যান্য যানবাহন চলাচল করলেও পুলিশ শুধু রিক্সা চালকদের হেনেস্তা করছে। আগে খাবারের ব্যবস্থা করে লকডাউন দিলে সেটা ফলপ্রসূ হতো বলে দাবি করেন রিক্সা চালকরা। 

    এদিকে রিক্সা আটকের খবর পেয়ে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ট্রাফিক বিভাগের সাথে কথা বলে আটক রিক্সাগুলো ছাড়িয়ে নেন। 

    এ সময় ডা. মনিষা বলেন, লকডাউনের নামে রিক্সা চালকদের উপর নির্যাতন চলছে। আগে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করে তারপর লকডাউন বাস্তবায়নের জন্য অনুরোধ করেন তিনি। 

    এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও নগরীতে রিক্সা এবং ব্যক্তিগত যানবাহন চলাচল বেড়েছে। অনেক এলাকায় চোরাগোপ্তাভাবে অনেক দোকানপাঠ খুলেছে। বাজারঘাটেও আগের চেয়ে বেশি মানুষ দেখা গেছে। উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি। 

    এর মধ্যেও লকডাউন এবং স্বাস্থ্যবিধি কার্যকর করতে নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত চালিয়েছে জেলা প্রশাসন। 


    বিএমপি’র ট্রাফিক বিভাগের পুলিশ সার্জেন্ট শ্রী সঞ্জিব জানান, ৭ম দিনে রাস্তায় যানবাহন এবং মানুষ চলাচল বেড়েছে। তবে তারা রাস্তায় বের হওয়া যানবাহনের কাগজপত্র যাচাই করছেন। কেউ নিয়মের ব্যতয় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ