ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা খাতা চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী জুলাই হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ রেখে মাইকিং করে সংঘর্ষ, নিহত ১ কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে, দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার 
  • দুমকিতে পূনঃনির্বাচনে মশিউর ইউপি সদস্য নির্বাচিত

    দুমকিতে পূনঃনির্বাচনে মশিউর ইউপি সদস্য নির্বাচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার পূনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল সাদিদ।

    সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই পুনঃনির্বাচনে মোঃ মশিউর রহমান (তালা) ৫৬১ ভোট পেয়ে বেসরকারীভাবে সাধারণ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মাসুম বিল্লাহ (ফুটবল) ৩৭৯ ভোট পেয়েছেন।

    উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন ইউপি নির্বাচনে একই ওয়ার্ডে এই দু'জন প্রার্থী সমসংখ্যক ভোট পাওয়ায় পূনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ শাহীন শরীফ ফলাফল ঘোষনা করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ