ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

    লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ৮ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মো. শাকিল (২১) নামে মাদক ব্যবসায়ীকে মোটরসাইকেল সহ আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ অক্টোবর) রাত দেড়টায় উপেজলার চৌরাস্তার মোড়ে হাজী বিরায়াণী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয় ।

    আটককৃত শাকিল উপজেলার পূর্বচরকচুয়া এলাকার জবর আলী হাওলাদার বাড়ীর রুহুল আমিনের ছেলে । থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন । পুলিশ সূত্রে জানা যায়,

    শুক্রবার রাত দেড়টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তার মোড়ে হাজী বিরায়াণী দোকানের সামনে অভিযান চালানো হয় ।এসময় মাদব্যবসায়ী শাকিলকে আটক করা হলেও মটর সাইকেলে থাকা মো. সোহেল (২৮), এবং মো. ছালাউদ্দিন (৩০) নামে দুইসহযোগী কৌশলে পালিয়ে যায়।  পরে শাকিলকের কাছ থেকে ৮ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।

    লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, আটককৃত শাকিল এবং পলাতক তার দুই সহযোগিদের বিরুদ্বে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । মামলা নং ৫।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ