ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

    আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ এখন জনগণের বন্ধুতে পরিণত হয়েছে। তিনি বলেন, ১০ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়।

    আজ শনিবার (৯ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ বছর আগের পুলিশ আর শেখ হাসিনার পুলিশ এক নয়। আগের পুলিশ জনগণের বিরুদ্ধে দাঁড়াতো, এখন পুলিশ জনগণের সহযোগিতার জন্য হাত বাড়ায়।

    আসাদুজ্জামান খান কামাল বলেন, বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছে- এগুলি আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    মন্ত্রী বলেন, এখন পর্যন্ত আমরা জঙ্গি, সন্ত্রাস, আগুন সন্ত্রাস এসব দেখেছি। পুলিশ এসব দক্ষতার সঙ্গে মোকাবেলা করেছে। পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা একের পর এক কাজ করছি। পুলিশের যা যা প্রয়োজন আমরা তাই করছি।

    এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ