ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • হৃত্বিক-সালমান-রাভিনার পর এবার শাহরুখের পাশে জনি লিভার

      হৃত্বিক-সালমান-রাভিনার পর এবার শাহরুখের পাশে জনি লিভার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহরুখ খানের দুঃসময়ে এবার তার পাশ দাঁড়িয়েছেন বলিউডের আরেক অভিনেতা কমেডিয়ান জনি লিভার। মাদককাণ্ডে ছেলে গ্রেফতার হওয়ার পর এখন কঠিন এক সময় পার করছেন শাহরুখ খান ও তার পরিবার।  

    মুম্বাই ম্যাজিস্ট্রেট কোর্টে গতকাল আরিয়ান খানের জামিন আবেদন  নাকচ হয়েছে। এরআগে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর সালমান খান, মহীপ কাপুর, সীমা খানসহ আরও বেশ কজন অভিনেতা শাহরুখ ও গৌরি খানের পাশে দাঁড়ান। 

    এবার আরিয়ান খানের জামিমন আবেদন নাকচ হয়ে যাওয়ার পর শাহরুখ খানের সাথে নিজের একটি ছবি শেয়ার করেছেন জনি লিভার। ছবির ক্যাপশনে তিনি সাহস রাখার ইমোজি ব্যবহার করেছেন।   

     এরআগে আরিয়ান খানের জন্য আবেগি একটা পোস্ট দিয়েছিলেন হৃত্বিক রোশন। আরিয়ান খানের একটা ছবি শেয়ার করে ওই পোস্টে হৃত্বিক লিখেছিলেন-  ‘প্রিয় আরিয়ান, জীবন একটি আজব সফর। জীবন দুর্দান্ত, কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে, তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন।’

    এই পরিস্থিতিতে আরিয়ানকে শান্ত ও ধৈর্যশীল থাকার পরামর্শ দেন হৃতিক। এই চাপের মধ্যে থেকে যেন নিজের ভালোটাকে নষ্ট না করেন, তা-ও বলেছেন বলিউডের গ্রিক গড।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ