ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • দশমিনায় মন্দিরে পূজা দিতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

    দশমিনায় মন্দিরে পূজা দিতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

    রোববার সকাল ৯টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন— ওই গ্রামের মৃত সুখরঞ্জন কবিরাজের ছেলে সুনিল কবিরাজ (৭০) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে সুনিল কবিরাজ ও তার স্ত্রী পুষ্প রানীকে নিয়ে একা বাড়িতে থাকতেন। ঘটনার দিন পুষ্প রানী বাড়ির মন্দিরে পূজা দিতে গিয়ে বিদ্যুতায়িত হন।

    স্থানীয়দের ধারণা, স্ত্রীকে বাঁচাতে গিয়ে সুখ সুনিল কবিরাজও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

    দশমিনা থানার এসআই আবির জানান, মন্দিরের কাঁচিগেটেই বিদ্যুতায়িত  হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুষ্প রানীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। সুনিল কবিরাজ-পুষ্প রানী দম্পত্তি একা বাড়িতে থাকতেন। ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ