ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলায় শ্রেষ্ঠ লালমোহন থানার ওসি মুরাদ

     ভোলায় শ্রেষ্ঠ লালমোহন থানার ওসি মুরাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদকে চতুর্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করা হ‌য়ে‌ছে। রোববার (১০ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ভোলা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ও ওয়া‌রেন্ট তা‌মি‌লে সাফল্য অর্জন করায় এ ঘোষণা দেন।

    পরে মাকসুদুর রহমান মুরাদের হাতে শ্রেষ্ঠ ওসির সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান প্রমুখ।

    জানা যায়, ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর লালমোহন থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মাকসুদুর রহমান মুরাদ। এরপর থেকে লালমোহন থানার আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি ঘটতে থাকে।

    চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এই কর্মগুণের জন্য জেলায় পর পর ৪ বার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হন তিনি।

    এদিকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং লালমোহনবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ