ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু

     ছেলের মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনা উপজেলায় ছেলের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে পড়ে গিয়ে প্রাণ গেল আক্তার খানম (৫০) নামে এক শিক্ষিকার।

    সোমবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজসংলগ্ন এলাকার ঢ়াড়িবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আক্তার খানম উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

    স্বজনরা জানান, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আক্তার খানম তার একমাত্র ছেলে তরিকুলের মোটরসাইকেলে চড়ে দশমিনা সদর থেকে গ্যাসের চুলা কিনে বাড়ি ফিরছিলেন।

    সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজসংলগ্ন এলাকার ঢ়াড়িবাড়ির সামনে পৌঁছলে ওই শিক্ষিকা মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আক্তার খানমকে মৃত ঘোষণা করেন।

    দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি তার জানা নেই। পুলিশ পাঠিয়ে জানতে হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ