ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ব্রাজিলের প্রেসিডেন্টকে মাঠে ঢুকতেই দেয়নি নেইমারের ক্লাব

    ব্রাজিলের প্রেসিডেন্টকে মাঠে ঢুকতেই দেয়নি নেইমারের ক্লাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়া ব্রাজিলের ফুটবল মাঠে ফিরেছে দর্শক। যদিও ব্রাজিলে এখনও করোনা পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে উঠেনি।

    কিন্তু এতোদিন পর মাঠে প্রবেশের সুযোগ পেয়ে করোনাবিধি না মেনেই দর্শকদের অনেকে গ্যালারি ঢুকছেন ও খেলা দেখছেন। বিষয়টিতে বিব্রত ব্রাজিলের সনামধন্য ক্লাব সান্তোস। যে ক্লাব খেলে তারকা হয়েছেন পেলে ও নেইমার।

    আর সেই ক্লাব ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে মাঠেই ঢুকতে দেয়নি। করোনাবিধি পালনে বেশ কঠোরতা দেখিয়েছে ক্লাব সান্তোস।

    প্রেসিডেন্ট বলসোনারো এখনো করোনার টিকা নেননি বলে তাকে মাঠে ঢোকার অনুমতি দেয়নি পেলে-নেইমারদের সাবেক ক্লাবটি।

    রোববার ব্রাজিলিয়ান লিগে সান্তোসের মাঠে সান্তোস-গ্রেমিওর ম্যাচে এই ঘটনা ঘটে।

    ম্যাচটা নিয়ে বাড়তি উত্তেজনা ছিলই দুই ক্লাবের সমর্থকদের। উত্তেজনার বশে যাতে সমর্থকরা করোনা ছড়ানোর বাহক না হয়ে যায়, সেটি নিশ্চিত করতে কিছু নিয়ম বেঁধে দিয়েছিল সান্তোস ক্লাব কর্তৃপক্ষ।

    সান্তোস ক্লাব কর্তৃপক্ষ নিয়ম করে, যারা করোনার টিকা নিয়েছেন শুধু তারাই ম্যাচটা দেখতে স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন। সবাইকে টিকা নেওয়া সনদসহ হাজির হতে বলা হয়েছিল।

    আর এই নিয়মেই আটকা পড়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি বলসোনারো। তার সঙ্গে টিকা নেওয়ার সনদ ছিল না।

    উল্লেখ্য, ব্রাজিলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার পেছনে প্রেসিডেন্ট বলসোনারোকে দায়ী করা হয়।  করোনাভাইরাসকে অবজ্ঞা ও লকডাউন বিরোধী কথাবার্তা বলে গত বছরের মার্চ মাস থেকেই তিনি সমালোচিত।

    এবার টিকার সনদ না দেখাতে পেরে সান্তোসের ক্লাব থেকে ফিরে আসার ঘটনায় সেই সমালোচনায় নতুন মাত্রা যোগ হলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ