ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা খাতা চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী জুলাই হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ রেখে মাইকিং করে সংঘর্ষ, নিহত ১ কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে, দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার 
  • নতুন আইন আসছে ইউপি নির্বাচনে

     নতুন আইন আসছে ইউপি নির্বাচনে
    নবনির্মিত শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। সব এলাকায় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ-কালভার্ট ও শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে গ্রামকে শহরের সুযোগসুবিধা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন।

    মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে পটুয়াখালী জেলা পরিষদে নবনির্মিত শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন তরান্বিত করার জন্য পৌর নির্বাচন আইনের পরিবর্তন আনা হয়েছে। পরে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রবর্তন করা হবে।

    এর আগে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত লোহালিয়া সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং পটুয়াখালী পৌরসভার বাস্তবায়িত মরহুম বীর মুক্তিযোদ্ধা খান মোশাররফ হোসেন সেতু উদ্বোধন করেন।

    এছাড়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিকেলে কলাপাড়া উপজেলার বালিয়াতলীতে এলজিইডির নির্মাণাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু পরিদর্শন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, এমপি ও সাবেক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, এমপি আসম ফিরোজ, সংরক্ষিত এমপি কাজী কানিজ সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুর রশীদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ