ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এক ঘণ্টার জন্য সিভিল সার্জন সেফা

    এক ঘণ্টার জন্য সিভিল সার্জন সেফা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ঘণ্টার জন্য পটুয়াখালীর সিভিল সার্জনের দায়িত্ব পেয়ে নারী ও শিশু বান্ধব হাসপাতাল গড়তে চাইলো স্কুলছাত্রী জান্নাতুন নেছা সেফা (১৭)।

     মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ও এনসিটিএফের আয়োজনে সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন ডা. জহাঙ্গীর আলম শিপন সেফাকে প্রতীকী এ দায়িত্ব দেন। এসময় প্রতীকী সিভিল সার্জন সেফা বলে, আজকের এ প্রতীকী দায়িত্ব নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। এতে আমি আরও আত্মবিশ্বাসী এবং নিজের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ হয়েছি।

    জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো ও পরিবেশগত উন্নয়নে সরকার কাজ করছে। এগুলো বাস্তবায়ন হলে পটুয়াখালীর হাসপাতালগুলোতে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শিপন বলেন, সরকারি- বেসরকারি নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কন্যাশিশুদের যোগ্য করে তুলতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সেফাকে প্রতীকী দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে বড় বড় দায়িত্ব পালনে উৎসাহিত হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ