ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • বাংলাদেশে হামলার পরিকল্পনা, অস্ট্রেলিয়ায় প্রবাসীর কারাদণ্ড

    বাংলাদেশে হামলার পরিকল্পনা, অস্ট্রেলিয়ায় প্রবাসীর কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে নওরোজ রায়েদ আমিন (৩০) নামে এক প্রবাসী যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার আদালত। তিনি জঙ্গিগোষ্ঠী আইএসের সমর্থক। নাশকতা চালানোর উপকরণ, বোমার বানানোর তথ্য সম্বলিত বইসহ সিডনি বিমানবন্দরে আটক হয়েছিলেন ওই যুবক।

    স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার সময় সিডনি বিমানবন্দরে আটক হন নওরোজ। এসময় তার লাগেজ তল্লাশি করে কয়েকটি পেনড্রাইভ, তিন জোড়া ক্যামোফ্ল্যাজ ট্রাউজার, মার্শাল আর্ট গ্লাভস, অস্ট্রেলীয় ডলার ও বাংলাদেশি টাকা পাওয়া যায়। পেনড্রাইভে ছিল আইএসের ১০টি ম্যাগাজিনের সংখ্যা। যেগুলোতে সামরিক ঘাঁটিতে হামলা ও গাড়িতে বোমা লাগানোর ছক ছিল। এছাড়া পেনড্রাইভে বোমা বানানোর পদ্ধতি, আত্মঘাতী হামলার ভিডিও ও আইএসের দণ্ড কার্যকরের ভিডিও ছিল। সেসময় অভিযোগ অস্বীকার করলেও ২০১৮ সালের জুন মাসে সিডনিতে তাকে গ্রেপ্তার করা হয়।

    তবে চলতি বছর নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন নওরোজ। সোমবার (১১ অক্টোবর) নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের বিচারপতি পিটার গার্লিং বলেন, নওরোজ দোষ স্বীকার করে জানিয়েছে সে সিডনিতে এমন কাউকে খুঁজছিলেন যে তাকে বোমা বানানো শেখাবেন। এছাড়া সে আরও বলেছে তার বাংলাদেশে হামলার পরিকল্পনা ছিল, অস্ট্রেলিয়ায় নয়। তিনি এখন আইএসের মতাদর্শ ত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

    বিচারক নওরোজের বয়স সেসময় অপেক্ষাকৃত কম ছিল বিবেচনা করে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরমধ্যে প্রথম চার বছর তিনি প্যারোলে মুক্ত হতে পারবেন না। যেহেতু নওরোজ ইতোমধ্যে কয়েক বছর জেলে আছেন তাই তিনি ২০২২ সালের জুন মাসে প্যারোলে মুক্ত হতে পারবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ