ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • পিল খাইয়ে প্রেমিকার গর্ভপাত করিয়েছেন ছাত্রলীগের সভাপতি জসিম

    পিল খাইয়ে প্রেমিকার গর্ভপাত করিয়েছেন ছাত্রলীগের সভাপতি জসিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম অতঃপর বাসায় ঢুকে শারীরীক সর্ম্পক স্থাপন। এতে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের ওষুধ খাইয়ে চেষ্টা, তাতে কাজ না হওয়ায় হাসপাতালে নিয়ে গর্ভপাত করানো হয়। বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগে মামলার আবেদন করেছেন এক তরুনী।

     

    সোমবার (১৯ এপ্রিল) রাতে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দেন ২৫ বছর বয়সী সেই তরুনী। বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাশিপুরের বাসিন্দা সেই তরুনী অভিযুক্ত ছাত্রলীগ নেতা জসিমউদ্দিনের আত্মীয় হন।


    অভিযোগে উল্লেখ করেছেন, মহানগর ছাত্রলীগের সভাপতির সাথে ৮ বছর ধরে সর্ম্পক চলে আসছিল ওই তরুনীর। প্রেমের সম্পর্ক থাকাকালীন বিভিন্ন সময় শারিরীক সম্পর্ক করার প্রস্তব দেয়। ওই তরুনী প্রস্তাবে রাজী না হলে জসীম উদ্দিন বিয়ের প্রলোভন দেখায়। এসময়ে জসীম উদ্দিন বিভিন্ন ধরণের উপহার সামগ্রী দিয়ে আকৃষ্ট ও বিম্বাস অর্জন করতে চায়।  

     

    সেই সূত্র ধরে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ওই তরুনীর বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণ করেন। এতে অন্তঃস্বত্ত¡া হয়ে পড়ে তরুনী। জসীম উদ্দিন এই খবর শুনে গর্ভপাত করানোর জন্য প্রস্তাব দেন। কিন্তু রাজি না হলে সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না বলে বুঝায়। শেষে গর্ভজাতক নষ্ট করার জন্য পিল এনে দেয় জসীম। অবশেষে বরিশাল জেনারেল হাসপাতালে ডাঃ তানিয়া আফরোজের মাধ্যমে গর্ভপাত করান।
    পরবর্তীতে ঢাকা, বরিশালের বিভিন্ন হোটেল ও রেস্তোরায় দেখা করার সময়ে আমাকে বিয়ের প্রলোভন দিতে থাকেন। এই সময়েও একাধিকবার ধর্ষণের শিকার হন ওই তরুণী।


    সর্বশেষ চলতি ২০২১ সালের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় তরুনীর বাসায় গিয়ে সারারাত একসাথে থাকেন জসিম উদ্দিন। এসময়ে তরুনীকে তিনবার ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন।


    কিন্তু জসীম উদ্দিন ওই তরুনীকে বিয়ে করতে শেষে রাজি হননি।


    স্থানীয়ভাবে জানা গেছে, সংক্ষুব্ধ তরুনী এপ্রিল মাসের শুরুর দিকে নগরীর সাগরদিতে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের দাবীতে হট্টোগোল করেন। এর কিছুদিন পরে জানতে পারেন, জসীম উদ্দিন তাকে বাদ দিয়ে অন্য এক মেয়ের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন।


    এ বিষয়ে অভিযুক্ত মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন বলেন, সেই মেয়েকে আমি চিনি। তিনি আমার আত্মীয় হন। তার সাথে প্রেমের সর্ম্পক ছিল না। ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।


    এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানিয়েছেন, তরুনীর অভিযোগটি ধর্ষণের। আমরা প্রাথমিক তদন্ত করছি। কিছু ‘ডকুমেন্টস’ নিচ্ছি। এরপরে আমরা মামলা আকারে গ্রহন করবো। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ