ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ‘দুশ্চরিত্রাহীনকাণ্ড’ থেকে অব্যাহতি পেলেন ভিপি নুর

    ‘দুশ্চরিত্রাহীনকাণ্ড’ থেকে অব্যাহতি পেলেন ভিপি নুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ফেসবুক লাইভে ‘দুশ্চরিত্রাহীন’ বলে মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের অব্যাহতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলার তদন্ত প্রতিবেদনে গ্রহণ করে এই আদেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গত ৫ অক্টোবর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক ফরিদা পারভীন লিয়া আদালতে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তবে নুরের বিরুদ্ধে অভিযোগের সত্যতার প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতির দেওয়ার জন্য প্রতিবেদনে সুপারিশ করা হয়।

    প্রতিবেদনে দালিলিক সাক্ষ্যের পর্যালোচনায় বলা হয়, বাদিনীকে উদ্দেশ্য করে বিবাদী কর্তৃক প্রকাশিত 'দুশ্চরিত্রাহীন' শব্দটির আভিধানিক অর্থ সংগ্রহের জন্য বাংলা একাডেমির পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়। পরবর্তীতে বাংলা একাডেমি দুশ্চরিত্রাহীন শব্দটি সম্পর্কে মতামত প্রদান করে। সেখানে বলা হয়, বাংলা অভিধানে দুশ্চরিত্রাহীন বলে শব্দের ভুক্তি নেই। প্রকৃতপক্ষে এ রকম কোন শব্দ বাংলা ভাষায় নেই। দুশ্চরিত্রাহীন শব্দটির অর্থ যদি করা হয় তাহলে এর অর্থ হয় উন্নত চরিত্রের অধিকারী বা সদাচারী বা সৎ স্বভাব বিশিষ্ট।

    প্রতিবেদনের মতামতে বলা হয়, সাবেক ভিপি নুরুল হক নুরের ফেসবুক আইডিটি ডিজিটাল ফরেনসিক কর্তৃক পরীক্ষার মাধ্যমে মতামত গ্রহণ করে পর্যালোচনায় দেখা যায়, বিবাদী নুরুল হক ২০২০ সালের ১১ অক্টোবর বাদিনীকে উদ্দেশ্য করে ''ছিঃ আমরা ধিক্কার জানাই এতো নাটক যে করছে সে দুঃশ্চরিত্রাহীন, ধর্ষণের নাটক করছে, স্বেচ্ছায় একটি ছেলের সাথে বিছানায় গিয়ে' -বক্তব্যটি প্রচার করেছে এমন কোন বক্তব্য তার ফেসবুক পাওয়া যায়নি। এজন্য বিবাদী নুরুল হক নুরকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১ )ক , ২৯(১) ৩১(২) ধারা অপরাধ প্রমাণিত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত মতামত গ্রহণের জন্য আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো।

    তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়৷ অপটিক্যাল ডিস্কে থাকা কিছু শব্দ আপাত দৃষ্টিতে আপত্তিকর, মানহানিকর মনে হলেও পুরো বক্তব্যটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনাকালে কাউকে সরাসরি কোনো অপমান, অপদস্ত করা হয়েছে বলে প্রতীয়মান হয়নি৷ এছাড়া সিডিটির সঠিকতা নির্ধারণ করা যায়নি। ফেসবুক আইডিটি ডিজিটাল ফরেনসিক ল্যাব কর্তৃক পরীক্ষার মাধ্যমে মতামত গ্রহণ করে পর্যালোচনায় দেখা যায়, নুরুল হক নুর বাদিনীকে উদ্দেশ্য করে যে বক্তব্য প্রদান করেছে এমন কোন বক্তব্য তার ফেসবুক আইডিতে পাওয়া যায়নি। বাদীনির আর্জিতে বর্ণিত অভিযোগ যা নুরুল হক নুরের ফেসবুক আইডি থেকে প্রকাশিত হয়েছে বলে দাবি করেন। তা ফরেনসিক পরীক্ষায় এবং অপটিক্যাল ডিস্ক প্রামাণ্য কি না তা নির্ধারণ করে না পাওয়ায় মামলার অভিযোগটি প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়নি।

    গত বছরের ১৪ অক্টোবর ভিপি নুরের বিরুদ্ধে ফেসবুক লাইভে দুশ্চরিত্রাহীন বলে মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

    এরপর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেন মামলাটির অভিযোগ তদন্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন  (পিবিআই) প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। এর আগে গত ১১ অক্টোবর শাহবাগ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে টাইব্যুনালে মামলা করার পরামর্শ প্রদান করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ