ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননা

    মনপুরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

    মনপুরায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
    তৌহিদী জনতার ব্যানারে মনপুরায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন ইমাম সমিতির নেতারা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়া পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ভোলার মনপুরায় প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার হ্যালিপ্যাড মাঠে তোহিদী জনতার ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন হাজীরহাট হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. আবদুল মন্নান।

    পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম শিঞা ও অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ কাছে স্মারকলিপি প্রদান করে তৌহিদী জনতার পক্ষের ইমাম সমিতির নেতারা।

    প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফ অবমাননায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর করলে মৃত্যুদন্ড আইন পাশ করার অনুরোধ করেন।

    প্রতিবাদ সমাবেশে হাজীরহাট মার্কাস জামে মসজিদের খতিব মুফতি মাও. ইউসুফের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বার, ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ মফিজুল ইসলাম, মাও. আবদুল মতিন ফয়েজী, মাও. শিহাব উদ্দিন প্রমুখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ