ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ

      ভোলায় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা জেলা শহরের ফুটপাত এবং সড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা পৌরসভার উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এই উচ্ছেদ অভিযানে অংশ নিয়েছেন।

    স্থানীয়রা জানায় জেলা শহরের নতুন বাজার, সদর রোডসহ বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা-প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। তাছাড়া বিভিন্ন মার্কেটের দোকানিরাও তাদের অনেক মালামাল ফুটপাতের উপর রাখে। এতে লোকজনের চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া অনেক সময় শহরে যানজট লেগে যায়।
    পৌর কর্তৃপক্ষ জানায়, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনগণের নিরাপদ চলাচলের জন্য উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। এটা ধারাবাহিক চলমান একটি কার্যক্রম।

    এদিকে, পৌরকর্তৃপক্ষের এই উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানানো হয়েছে। পাশাপাশি নতুন বাজারের কবি মোজাম্মেল হক টাউন হলের সামনের খোলা চত্বরটিকেও উচ্ছেদ অভিযানের আওতায় এনে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারের দাবি জানানো হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ