ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলায় পুলিশের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

     ভোলায় পুলিশের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলা পুলিশের ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ও বরিশাল রেঞ্জ এর ডিআইজি এসএম আক্তারুজ্জামান। সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ব্যাংকের হাট চত্বর থেকে ম্যারাথন দৌড় শুরু হয়ে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়। মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী ১৫০ জন প্রতিযোগী অংশ নেন।
    ‘খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ এই শ্লোগানকে মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের আয়োজনে ও ভোলা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই  মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    পরে ভোলা সরকারি স্কুল মাঠে ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজম মুকুল প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

    প্রতিযোগিতায় ১১ কিলোমিটার অতিক্রমে প্রথম স্থান অধিকার করেন নয়ন, ২য় স্থান অধিকার করেন রাকিব ও ৩য় স্থান অধিকার করেন তারেক।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ