ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • নির্বাচন সামনে রেখে মাথাচাড়া দিচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি : ওবায়দুল কাদের

    নির্বাচন সামনে রেখে মাথাচাড়া দিচ্ছে সাম্প্রদায়িক অপশক্তি : ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজামণ্ডপ পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা।

    আগামী নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি এবং এদের দোসররা হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

    তিনি বলেন, এই মহলটি কারা? কারা এদের পৃষ্ঠপোষক? এদের আমরা চিনি। এ দেশে সব সাম্প্রদায়িক, উগ্র-সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। তাদের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক শক্তি আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে। আন্দোলনে, নির্বাচনে হেরে ষড়যন্ত্রের চোরাপথ বেছে নিয়েছে। সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

    দুর্গার প্রতিমা বিসর্জনের দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ