ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • রেলপথ ধ্বংস করেছেন জিয়া ও এরশাদ : রেলমন্ত্রী

    রেলপথ ধ্বংস করেছেন জিয়া ও এরশাদ : রেলমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে রেলপথ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি রেলস্টেশন আধুনিক করার কাজ হাতে নিয়েছে।

    আজ শুক্রবার সকালে নেত্রকোনায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বাড়াতে প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

    বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশে ৩০০০ কিলোমিটার রেলপথ ছিল। পরে জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় এ রেলপথ ধ্বংস করে দিয়েছেন। বর্তমান সরকার এ রেলপথকে সচল করার জন্য প্রতিটি স্টেশনকে আধুনিক করার কাজ হাতে নিয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ