ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • সবেক ছাত্রদল সভাপতি রাজিবের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

    সবেক ছাত্রদল সভাপতি রাজিবের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা ব্যবস্থা, তারেক রহমানের মামলা প্রত্যাহার, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিব আহসানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ‍এবং ‍এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

    শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় বরিশাল জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে সদর রোড বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশের শুরুতে মিছিল করার চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ।

    বরিশাল জেলা যুবদল (দঃ) সাধারণ সম্পাদক এ্যাডঃ এইচ এম তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আমরা দেশে গনতন্ত্র চাই। সবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও তারেক রহমান সহ দলের সকল নেতার বিরুদ্ধে করা মামলা প্রতাহার চাই। রাজিব আহসান বরিশালের সন্তান। তিনি বরিশালের গর্ব। অনতিবিলম্ব তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

    সমাবেশে পুলিশের বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ লোকমান হোসেন বলেন, অনুমতি না থাকায় পুলিশ মিছিলে বাধা দেয়। আর তারা সদর রোডে অরাজকতা সৃষ্টির মনোভাব নিয়েই পুলিশের বেরিকেড অতিক্রম করে, তাই পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের বাধা।

    সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন, বিসিসি ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ সহ জেলা ও মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সর্বস্থরের নেতৃবৃন্দ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ