ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার :পুলিশ হেফাজতে স্বামী

    কুয়াকাটায় গৃহবধূর মরদেহ উদ্ধার :পুলিশ হেফাজতে স্বামী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুয়াকাটায় বুশরা (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার রাতে শশুর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    বুশরা উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামের আ. সোবহান শরীফের মেয়ে এবং কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড খাজুরা এলাকার ইয়াকুব খন্দকারের স্ত্রী।

    মৃতের চাচা মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সালের শেষের দিকে বুশরার বিয়ে হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বামী ইয়াকুবের প্রায়ই ঝগড়া হতো। প্রায় সময়ই তাকে মারধর করতো তার স্বামী ।

    শনিবার বিকেলে বুশরা কে মারধর করে তার শশুর বাড়ির লোকজন, এই কথা বুশরা তার বাবাকে জানায় ।পরে তার বাবা বুশরাকে  আনার জন্য গেলে  না দিয়ে উল্টো গালাগালি করে শ্বশুরকে তাড়িয়ে দেয় জামাই ইয়াকুব ।

    সন্ধ্যার পরে ইয়াকুব ফোন করে আমাকে (চাচা) জানায়, আপনার ভাতিজিকে আমি রাগ হয়ে লাঠি কয়টা দিয়ে বাড়ি দিছি, তাতেই ও গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।

    বুশরার শাশুড়ি বলেন, আমি অজু করে বাইরে গিয়েছিলাম। এসে দেখি ঘরের দরজা জানালা সব বন্ধ। পরে আমার নাতি সুমাইয়ার সহায়তায় জানালার গ্রিল ভেঙে দেখি বুশরা ঘরের আড়ার সাঙ্গে ঝুলে আছে। পরে রশি কেটে দিয়ে নিচে নামিয়ে লোকজন ডাক দেই।

    কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিব শরীফ  বলেন, আমি খবর পেয়ে এসে দেখি মরদেহ মাটিতে পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত বুশরার ১৮ মাসের একটি সন্তান রয়েছে।

    মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন  বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানোর প্রকৃয়া চলছে । জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইয়াকুবকে পুলিশের হেফাজতে রেখেছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ