ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিনে আবেগঘন ছেলে, বাজালেন গিটার

    আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিনে আবেগঘন ছেলে, বাজালেন গিটার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গিটার গড খ্যাত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস আজ। ২০১৮ সালের এই দিনে কোটি সংগীতপ্রেমীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। দেখতে দেখতে তার প্রয়াণের তিন বছর হয়ে গেল।

    প্রয়াণ দিবসে আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন তার সহকর্মী, সংগীতযোদ্ধা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। তবে এই দিনে যার মনটা সবচেয়ে বেশি ভারি হয়ে যায়, তিনি আহনাফ তাজোয়ার আইয়ুব। আইয়ুব বাচ্চুর একমাত্র ছেলে।

    বাবার দেখানো পথেই তাকে স্মরণ করেছেন ছেলে তাজোয়ার। বাজিয়েছেন গিটার। লিড গিটারের সুরে তুলেছেন আইয়ুব বাচ্চুর বিখ্যাত গান ‘ঘুমন্ত শহরে’। ভিডিওটি আপলোড করা হয়েছে আইয়ুব বাচ্চুর গড়ে তোলা ব্যান্ড ‘এলআরবি’র ফেসবুক পেজে।

    নিজের টাইমলাইনে ভিডিওটি শেয়ার দিয়ে তাজোয়ার লিখেছেন, ‘৩ বছর। কিন্তু এখনো আমার মনে হয় যেন গতকাল! খুব মনে পড়ে তোমায়। আমাদের অনেক কিছু করা বাকি ছিল!’

    চট্টগ্রামের এক রক্ষণশীল পরিবার থেকে উঠে এসেছেন আইয়ুব বাচ্চু। সংগীতের প্রতি তার অদম্য আগ্রহ আর ভালোবাসার সাক্ষী গোটা মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ। শূন্য থেকে সাফল্যের চূড়ায় পৌঁছেছিলেন তিনি। দেশের ব্যান্ড মিউজিকে এনেছিলেন বিপ্লব। সেই বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিলেন নিজের ছেলের মাঝেও।

    বাবার পথ ধরে গিটার আয়ত্ব করেছেন তাজোয়ার। তারা একসঙ্গে কনসার্টেও বাজিয়েছিলেন। ছেলের স্বপ্ন ছিল, বাবার সঙ্গে আরও অনেক অনুষ্ঠানে বাজাবেন। কিন্তু সেই স্বপ্ন স্থায়ী হলো না। ‘আরও বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’ গাওয়া মানুষটি ঠিকই উড়াল দিয়েছেন। শুধু রেখে গেছেন এক সমৃদ্ধ ইতিহাস।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ