ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে

    করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে শনাক্ত। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩৯ জন।

    সোমবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    রোববার (১৮ অক্টোবর) ১৬ জনের মৃত্যু ও ৩১৪ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

    স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৭৭৮ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন।

    গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১১ লাখ ৩ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।

    ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ২ ও রাজশাহী ১, খুলনা ৩ ও সিলেটে ১ জন মারা গেছেন।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ