ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • বরিশালে চলছে  ঢিলেঢালা লকডাউন

     বরিশালে চলছে  ঢিলেঢালা লকডাউন
    অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    প্রথম দফায় ৭ দিনের কঠোর লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। সে হিসেবে বুধবার টানা অস্টম দিনে বরিশালে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আগের ৭ দিনের চেয়ে রাস্তায় বেড়েছে রিক্সা ও ব্যক্তিগত যানবাহন চলাচল। 

    নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ ও মুদী দোকান ছাড়াও অনেক দোকান খুলেছে। রাস্তায় বেড়েছে মানুষ । পুলিশ কিংবা প্রশাসনের কাউকে দেখলেই দোকানের শাটার আটকে দিচ্ছেন দোকানীরা। 

    লকডাউন বাস্তবায়নে সকালের দিকে পুলিশ নগরীর ৩টি প্রবেশদ্বারে চেকপোস্ট স্থাপন করে বহিরাগতদের ফিরিয়ে দেয়। অপ্রয়োজনীয় যানবাহনের বিরুদ্ধে মামলা করে তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতা কমে যায়। রাস্তায় বেড়ে যায় মানুষ এবং যানবাহন। 

    এদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। 

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং নিশাত ফারাবীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি এবং লকডাউন উপেক্ষা করায় ১৩ জন ব্যক্তিকে ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ