ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুর মৃত্যুতে কাঠালিয়ায় শোকের ছায়া

    ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশুর মৃত্যুতে কাঠালিয়ায় শোকের ছায়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাঃ আল-আমিনের দেড় বছরের শিশু পুত্র গালিব আমিন ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শিশু গালিবের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

    রবিবার রাতে ঢাকার বাসায় গালিব আমিন অসুস্থ হয়ে পড়লে ধানমন্ডির একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়। গালিব দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।

    আজ ১৮ অক্টোবর সোমবার বিকাল পাঁচটায় উপজেলার উত্তর আউরা গ্রামের নিজ বাড়ীতে গালিব আমিনের নামাজই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    গালিব আমিন কাঠালিয়া টিঅ্যান্ডটি অফিসের ইউনুচ মিয়া (অবসরপ্রাপ্ত চাকরিজীবি) ও বিশিষ্ট মুফাচ্ছেরে কুরআন বেতাগীর নেছারী হুজুরের নাতি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ