ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে গরু জবাই

    শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে গরু জবাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলংকায় গরু জবাই নিষিদ্ধ করার জন্য আইন সংশোধনের বিলের খসড়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। শ্রীলঙ্কার গবাদি দুগ্ধ-শিল্প এগিয়ে নেওয়ার লক্ষেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানা যায়। এক প্রতিবেদনে এমন তথ্য আনিয়েছে ডেইলি নিউজ।

    প্রতিবেদনে বলা হয় মন্ত্রিসভায় প্রস্তাবটি পাস হওয়ার পর খসড়া আইনটি অনুমোদনের জন্য এখন সংসদে তোলা হবে। ২০০৯ সালে দেশটির পার্লামেন্টের সদস্য ভিজেদাসা রাজাপাকসে গরু জবাই নিষিদ্ধের একটি প্রস্তাব সংসদে তুলেছিলেন।


    দেশটির মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ মুসলমান এবং অন্যান্য খ্রিস্টান, কিছু বৌদ্ধ এবং হিন্দুরাও গরুর মাংস খান। সরকারের সমালোচকরা বলছেন, শ্রীলঙ্কার গোমাংসের ব্যবসা এবং হালাল সার্টিফিকেশনের নিয়ন্ত্রণ মুসলমানদের হাতে। ফলে তারাই এই প্রস্তাবিত আইনে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন।

    তবে দেশটির সরকার বলছে, গরু জবাই বন্ধ করার পক্ষে বিভিন্ন দল অবস্থান নিয়েছে। তাদের যুক্তি, কৃষিকাজ এবং দুগ্ধ শিল্পের জন্য প্রয়োজনীয় গরু দেশে নেই।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ