ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দৌলতখানে অগ্নিকাণ্ডে আ.লীগ অফিসসহ ১০টি দোকান পুড়ে ছাই

    দৌলতখানে অগ্নিকাণ্ডে আ.লীগ অফিসসহ ১০টি দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আওয়ামীলীগ অফিস সহ ১০টি  দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুকদেব স্কুল মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

    স্থানীয়রা জানান, বুধবার রাত আড়াইটার দিকে চরখলিফা ইউনিয়নের সুকদেব স্কুল মোড়ে তামজিদ নামে এক ব্যবসায়ীর চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন পাশর্^বর্তী আওয়ামীলীগ অফিসসহ অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জানান, ‘ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ