ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • পাথরঘাটায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

    পাথরঘাটায় এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাথরঘাটা পৌরসভায় গলায় ওড়না পেঁচিয়ে তুবা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী তুবার সঙ্গে লাকুরতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে সজীব হাসানের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে সজীবের মা মাজেদা বেগম বুধবার সকালে তুবার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর কিছুক্ষণ পর তুবা নিজ ঘরে ঢুকে চৌকাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।

    তুবার বাবা সেন্টু মিয়া বলেন, বাইরে থেকে এসে তুবাকে না দেখে ডাকাডাকি করতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরে যাই। গিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে চৌকাঠের সঙ্গে ঝুলছে আমার মেয়ে।

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ