ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী

    প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি, প্রবীন সাংবাদিক, কলামিষ্ট মো. বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী গ্রহন করেছে কলাপাড়া প্রেসক্লাব।  মরহুম বশির উদ্দিন বিশ্বাসের স্মরনে ক্লাব কার্যালয়ে শোক বই খোলা সহ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

    শুক্রবার বেলা ১১টার দিকে মরহুমের লাশবাহী গাড়ী ক্লাব প্রাঙ্গনে নিয়ে এলে কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মীরা। এসময় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গনমাধ্যমকর্মীরা। জুম্মাবাদ পৌরশহরের অয়েলমিল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে এতিমখানা গোরস্তানে তাকে সমাধিস্থ করা হয়।

    এর আগে বৃহস্পতিবার  রাত ৮ টার দিকে বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। তিনি , দুই ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    মরহুম বশির উদ্দিন বিশ্বাস ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপকুলীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন। তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক গনমাধ্যমের সাথে যুক্ত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ