ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা

    মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে দিনমজুরের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিডনিজনিত রোগে আক্রান্ত একমাত্র মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. লিটন (৩৫) নামে এক দিনমজুর। শুক্রবার (২২ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

    মৃত লিটন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির শাহে আলমের ছেলে। মৃতের স্ত্রী ছালেহা বেগম জানান, লিটন একজন দিনমজুর। তার ১০ বছর বয়সী মেয়ে রুপা বেগম কিডনিজনিত রোগে ভুগছে। বেশ কয়েকদিন আগে বিভিন্ন লোকজনের কাছ থেকে ধার-দেনা করে ঢাকায় নিয়ে চিকিৎসা করান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শনিবার (২৩ অক্টোবর) আবারও ঢাকায় চিকিৎসার তারিখ ছিল। মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য শুক্রবার ঢাকায় রওনা হওয়ার কথা ছিল। কিন্তু মেয়ের চিকিৎসার টাকার জোগোড় করতে না পেরে বৃহস্পতিবার চিন্তিত হয়ে পড়েন লিটন। মেয়েকে ধরে কান্নাকাটি করতে থাকেন। সবাই ঘুমিয়ে গেলে রাতের কোনো এক সময় ঘরের পেছনের আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

    দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কান্দি পাল বলেন, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ