ঢাকা শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপি’র প্রার্থীদের মনোনয়ন প্রদান

    কাউখালীতে ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপি’র প্রার্থীদের মনোনয়ন প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে জাতীয় পার্টি-জেপি’র দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নে কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র মহিলা বিষয়ক সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান এলিজা সাঈদ এবং ৪নং চিরাপাড়া ইউনিয়নে জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ বজলুর রহমান খান নান্নু কে জাতীয় পার্টি-জেপি’র দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। দলের চেয়ারম্যান ১২৮,পিরোজপুর-২আসনের সাংসদ আনোয়ার হোসেন মঞ্জু এমপি শুক্রবার প্রার্থীদের জেপি’র দলীয় মনোনয়ন হস্তান্তর করেন।

    ২২ অক্টোবর সন্ধ্যায় দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু তার কার্যালয়ে প্রার্থীদের দলীয় মনোনয়ন পত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান ও জেপি’র সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন শিকদার, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম নসু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, সহ সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ বাচ্চু, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, কৃষি সম্পাদক শেখ লিটন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান মনু, শ্রম সম্পাদক নাহিদ বাচ্চু প্রমুখ।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় জেপি’র পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।

     


     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ