ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে মঠবাড়িয়ায় যাত্রীবাহী বাস থেকে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী
  • শাহরুখের ছেলেকে গাঁজা জোগাড় করে দেওয়ার আশ্বাস দিয়েছিল অনন্যা

    শাহরুখের ছেলেকে গাঁজা জোগাড় করে দেওয়ার আশ্বাস দিয়েছিল অনন্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় মূল অভিযুক্ত শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গে বহুবার হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। তাদের সেই সব কথোপকথনে মাঝে অনেকবারই কথা হয়েছিল মাদক নিয়ে। এমনকি ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি-র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজা জোগাড় করে দেওয়ার আশ্বাসও দিতে দেখা যায় অনন্যাকে।

    যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেন, নিছক রসিকতা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি।

    শুক্রবার (২২ অক্টোবর) মাদক মামলায় দ্বিতীয় দফা জেরার জন্য সকাল ১১টার অনন্যাকে ডেকে পাঠিয়েছিল ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। তিনি দুপুর ২টার দিকে এনসিবি-র দফতরে পৌঁছান। পরে এনসিবি দফতরে গোয়েন্দাদের সঙ্গে অনন্যার কী কথাবার্তা হয়েছে, তা প্রকাশ করে একটি ভারতীয় সংবাদমাধ্যম।

    জানা যায়, গাঁজার জন্য হোয়াটসঅ্যাপে অনন্যাকে অনুরোধ করেছিলেন আরিয়ান। জবাবে অনন্যা বলেন, ‘‘আমি ব্যবস্থা করব।’’ এনসিবি-র একটি সূত্রকে উদ্ধৃত করে এই কথোপকথন প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। তারা জানিয়েছে, এই কথোপকথনটি ছাড়াও বহু বার মাদক নিয়ে কথা হয়েছে আরিয়ান এবং অনন্যার।

    শুক্রবার এই কথোপকথন দেখিয়ে এনসিবির গোয়েন্দারা প্রশ্ন করেন অনন্যাকে। অনন্যা সেই প্রশ্নের সরাসরি কোনও জবাব দেননি। বরং এনসিবি-র গোয়েন্দাদের তিনি বলেছেন, আরিয়ানের সঙ্গে ‘মজা করছিলাম’।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ