ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • ‘বিএনপি দাঙ্গা লাগিয়ে দেশকে আফগানিস্তান বানাতে চায়’

    ‘বিএনপি দাঙ্গা লাগিয়ে দেশকে আফগানিস্তান বানাতে চায়’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) তাজুল ইসলাম এমপি বলেছেন, জামায়াতের সহযোগিতায় বিএনপি মন্দিরে কোরআন শরিফ রেখেছে আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য। শিগগিরই এটি উদঘাটন হবে। এটাকে পুঁজি করে তারা দাঙ্গা লাগিয়ে আমাদের দেশকে আফগানিস্তানের মতো দেশ বানাতে চায়।

    শুক্রবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা পৌরসভা চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    এলজিআরডি মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের মতো বিএনপিও মানুষকে গোলাম করে রেখেছিল। বিএনপি জামায়াত সংখ্যালঘুদের নির্যাতন করেছে আর আওয়ামী লীগ তা জীবন দিয়ে রক্ষা করছে। তারা পাকিস্তানের ইসলামাবাদ থেকে যে নির্দেশনা পেয়েছে সেটাই বাস্তবায়ন করেছে। আমাদের সম্মিলিতভাবে এই চক্রান্ত প্রতিহত করতে হবে।

    পথসভায় রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মো. হেলাল উদ্দিন আহম্মদ, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ বক্তব্য রাখেন।

    পথসভা শেষে বোদা উপজেলার ময়দানদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সংক্ষিপ্ত পথসভায় যোগ দিয়ে পরে মন্ত্রী বিলুপ্ত ছিটমহল পুঠিমারীতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পঞ্চগড় পৌরসভার ঘণ্টায় ৩৫০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্ত পানি শোধনাগারের উদ্বোধন করেন। ৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করেন। এর ফলে আড়াই হাজার পরিবারের প্রায় ৩৭ হাজার মানুষ শোধনকৃত পানি পান করতে পারবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ