ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আল-কায়েদার শীর্ষ নেতা ড্রোন হামলায় নিহত

    আল-কায়েদার শীর্ষ নেতা ড্রোন হামলায় নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিয়ায় আল-কায়েদার শীর্ষ নেতা আব্দুল হামিদ আল মাতার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ।

    স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জন রিগসবি এক বিবৃতিতে জানান, আল-কায়েদার শীর্ষ এই নেতা নিহত হওয়ায় বিশ্বে সাধারণ মানুষ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও মিত্র রাষ্ট্রের নাগরিকদের ওপর হামলার ভবিষ্যৎ পরিকল্পনা নস্যাৎ হয়ে যাবে সন্ত্রাসী সংগঠনটির।

    তিনি আরও জানান, ড্রোন হামলায় আর কেউ হতাহত হয়নি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি মার্কিন ফাঁড়িতে হামলার দুই দিন পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ হামলা চালায়।

    হামলার প্রতিশোধ হিসেবে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে কিনা তা স্পষ্ট করেননি রিগসবি। সেই সঙ্গে সিরিয়ার কোন এলাকায় হামলা চালানো হয়েছে তাও স্পষ্ট করেন নি তিনি।

    আল-কায়েদা আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলোর জন্য হুমকি উল্লেখ করে রিগসবি বলেন, আল-কায়েদা পুনরায় সংগঠিত ও সমন্বিত হওয়ার জন্য এবং বাহ্যিক সহযোগিতার জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে সিরিয়াকে ব্যবহার করে।

    এর আগে চলতি বছর সেপ্টেম্বরেও পেন্টাগনের সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযানে নিহত হন আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সালিম আবু-আহমেদ।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ