ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ‘মজা করেই গাঁজা দেওয়ার কথা লিখেছি’

    ‘মজা করেই গাঁজা দেওয়ার কথা লিখেছি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরিয়ান খান নাকি গাঁজা চেয়েছিলেন বাল্যবন্ধু অনন্যা পাণ্ডের কাছে। শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্রের হোয়াটসঅ্যাপে দু’জনের তেমনই কথাবার্তা হয়েছিল।

    অনন্যা ওই চ্যাটে আরিয়ানকে বলেছিলেন, তিনি গাঁজার ‘ব্যবস্থা’ করে দেবেন। এমনটাই দাবি করেছে নার্কোটিক্স কন্ট্রোল বুরোর (এনসিবি) একটি সূত্র। শনিবার (২৩ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

    এনসিবি অফিসে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদে অনন্যা জানিয়েছে, মজা করেই আরিয়ানকে ওই কথা লিখেছিলেন তিনি। আসলে তিনি কখনোই কাউকে কোনো মাদক পৌঁছে দেননি। নিজেও জীবনে কখনো মাদক নেননি। চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে অনন্যা বাড়ি ফিরে গেছেন।

    বাড়ি ফিরে গেলেও এনসিবি অফিসাররা তাকে পুরোপুরি ছাড় দিয়েছেন, এমনটা এখনও বলা যাচ্ছে না। কারণ এনসিবি সূত্রই বলছে, দু’জনের হোয়াটসঅ্যাপ কথোপকথন থেকে সন্দেহ করার অবকাশ রয়েছে যে, ২০১৮-১৯ সাল নাগাদ অনন্যা অন্তত তিন বার আরিয়ানকে মাদক বিক্রেতাদের ফোন নম্বর দিয়েছিলেন।

    অনন্যাকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে কেউ কিছু বলেননি। আরিয়ানকে অনন্যা সত্যিই গাঁজার ব্যবস্থা করে দিয়েছিলেন কি না, কিংবা তিনি নিজে মাদক নিয়েছিলেন কি না, সে বিষয়ে কোনো শক্ত প্রমাণ পাওয়ার কথা বলেনি এনসিবিও।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ