ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • শান্তি ও সম্প্রীতির জন্য লালমোহনে র‌্যালি ও সমাবেশ

    শান্তি ও সম্প্রীতির জন্য লালমোহনে র‌্যালি ও সমাবেশ
    শান্তি ও সম্প্রীতির জন্য লালমোহনে র‌্যালি ও সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শান্তি ও সম্প্রীতির জন্য ভোলার লালমোহনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের ইন্ধনে একটি কুচক্রি মহল মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে তৎপরতা চালিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে এসব অপতৎপরতা দমন করেছেন।  এমপি শাওন আরো বলেন, বিএনপি-জামায়াত জোট আমলের মতো লালমোহন ও তজুমদ্দিনে কোন সাম্প্রদায়িকতা বিনস্ট হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু-মুসলমান পরপস্পরের সাথে সুসম্পর্ক রয়েছে।

    সুজন-সুশাসনের জন্য নাগরিক লালমোহন উপজেলা কমিটির আয়োজনে এবং লালমোহন প্রেসক্লাবের সহযোগিতায় শনিবার সকাল ১১টায় লালমোহন প্রেসক্লাব থেকে এ র‌্যালি বের হয়। পরে লালমোহন থানার মোড়ে গিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক এর লালমোহন উপজেলা কমিটির সমন্বয়কারী মো. জসিম জনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব সভাপতি আব্দুস সাত্তার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, লালমোহন মদন মোহন জিউ মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন চন্দ জয়হিন্দ, সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ কুন্ডু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি প্রমূখ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ