ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে: চরফ্যাশনে পরিকল্পনা মন্ত্রী

     উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করলে অবশ্যই মোকাবেলা করা হবে: চরফ্যাশনে পরিকল্পনা মন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি  বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং আমাদের উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। আমরা এসব বাধাঁকে মানবো না। উন্নয়নের পথে বাধাঁ সৃষ্টি করা হলে অবশ্যই আমরা মোকাবেলা করবো। যেভাবে আমরা রাজাকারদের নিশ্চিহ্ন করেছি, সেভাবে বাংলার বুকে বাংলার বিরোধী কাউকে স্থান দেবো না। 

    শনিবার দুপুরে ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন-মনপুরাকে নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
     
    তিনি আরো বলেন, কিছু মানুষের সুখ সয়না। তারা বলে, ‘নির্বাচন করবো না। নির্বাচন না করার অধিকার সবার আছে। কেউ ভোট না দিলে আমরা তাকে বাড়ি থেকে ধরে আনবো না। কিন্ত কেউ যদি বলে, নির্বাচন হতে দেবো না। সেটা কি আমরা মানবো? এটা আমাদের দেশ। নির্বাচনের বাহিরে  এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোন পথ নেই। এমপি হওয়ারও কোন পথ নেই।

    পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার সৎ,  দৃঢ় ও দেশপ্রেমি নেতৃত্বের ফলে আমরা এখন মিছকিনের জাতি নই। আমরা এখন গর্বিত জাতি। আমরা মধ্যম আয়ের দেশে ঢুকেছি। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকবো। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে পৃথিবীতে আমাদের এই অবস্থান নিশ্চিত হয়েছে। গত ১২ বছরে  আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।

    তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি আমাদের এখন উন্নত সমাজ গঠন করতে হবে। যে সমাজের মানুষ আবাদ এবং ইবাদত দু’টিই প্রতিপালন করবে। যে সমাজে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে,সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে। যে উন্নয়ন সাধারণ মানুষের উপকারে আসবে,যে উন্নয়ন গ্রামের গরীব মানুষের জীবনে পরিবর্তন আনবে, শেখ হাসিনাও সেই উন্নয়ন চান। গরীব মানুষের জীবন মান উন্নয়নে চরফ্যাশনের নদীভাঙ্গন এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন আছে। এসব প্রকল্প বাস্তবায়নে তিনি সব সহযোগিতার আশ্বাস দেন।

    সুধি সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোহামদ মোর্শেদ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন  
    পুলিশের বরিশাল রেঞ্চ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ