ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সিঙ্গাপুরের

    বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সিঙ্গাপুরের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশসহ এশিয়ার ছয়টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো সিঙ্গাপুর। আগামী বুধবার (২৭ অক্টোবর) থেকেই এসব দেশের নাগরিকরা ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রটিতে প্রবেশ করতে পারবেন। খবর দ্য স্ট্রেইট টাইমসের।

    শনিবার (২৩ অক্টোবর) সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরা দ্বীপটি ভ্রমণ অথবা ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ শিথিল করারও ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা মিয়ানমার ও দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের করোনাভাইরাস পরিস্থিতি পুনর্বিবেচনা করে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    তবে এসব দেশের ভ্রমণকারীদের অবশ্যই কঠোর নিয়মনীতি অনুসরণ করতে হবে, যার মধ্যে সরকার নির্ধারিত জায়গায় ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার বিধিও রয়েছে।

    এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং বলেছেন, এই ছয়টি দেশের পরিস্থিতি বেশ কিছুদিন ধরে স্থিতিশীল। এ কারণে দেশগুলোর ভ্রমণকারীদের প্রবেশে বাধা দেওয়ায় আর কোনো যৌক্তিকতা নেই।

    এদিন ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মিশর, হাঙ্গেরি, ইসরায়েল, মঙ্গোলিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, রুয়ান্ডা, সামোয়া, সিশেলস, দক্ষিণ আফ্রিকা, টোঙ্গা ও ভিয়েতনামের নাগরিকদের জন্য বিধিনিষেধ আরও শিথিল করেছে সিঙ্গাপুর। এসব দেশের ভ্রমণকারীরা সরকারি নির্ধারিত স্থাপনার বদলে নিজের পছন্দের কোনো জায়গায় কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ