ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • নারী ভলিবল খেলোয়াড়ের শিরচ্ছেদ করেছে তালেবান

    নারী ভলিবল খেলোয়াড়ের শিরচ্ছেদ করেছে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের জাতীয় জুনিয়র নারী ভলিবল দলের এক সদস্যকে শিরশ্ছেদ করা হয়েছে বলে তালেবানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পারসিয়ান ইন্ডিপেন্ডন্টকে এক সাক্ষাতকারে দলটির কোচ এই অভিযোগ করেছেন।

    সাক্ষাতকারে দলের কোচ জানিয়েছেন, ওই নারী ভলিবল খেলোয়াড়ের নাম মাহজবিন হাকিমি। অক্টোবরের শুরুতে তাকে গলা কেটে হত্যা করে তালেবান। বিষয়টি এতদিন গোপন ছিল। কারণ তালেবানরা ওই নারী খেলোয়াড়ের পরিবারকে হুমকি দিয়ে রেখেছিল, এই ঘটনা জানাজানি হলে তাদের রেহাই নেই।

    তালেবানরা দেশটির ক্ষমতা দখল করার আগে কাবুল মিউনিসিপ্যালিটি ভলিবল ক্লাবে খেলতেন মাহজবিন। দলের তারকা খেলোয়াড় ছিলেন তিনি। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গলা কাটা দেহের ছবি ছড়িয়ে পড়ে।


    দলের কোচ আরো জানিয়েছেন, আগস্টে তালেবানরা আফগানিস্তান দখল করার আগে দলের খেলোয়াড়দের মধ্যে মাত্র দুইজন দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিল। তিনি বলেন, মাহজাবিন হাকিমি অন্যান্য অনেক নারী ক্রীড়াবিদদের মধ্যে একজন ছিলেন, যারা দেশ ছেড়ে যেতে পারেননি এবং তালেবানরা তাদের হত্যা করে।

    ক্ষমতা দখলের পর থেকেই নারী ক্রীড়াবিদদের খুঁজছে তালেবানরা। বিশেষ করে আফগানিস্তানের নারী ভলিবল খেলোয়াড়দের দিকেই দৃষ্টি ছিল তালেবানদের। কারণ বিভিন্ন বিদেশি ও স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সেই ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।

    ১৯৭৮ সালে আফগানিস্তানের নারী ভলিবল দল গঠিত হয়। নারীদের মধ্যে বিপুল জনপ্রিয়তাও লাভ করে ভলিবল। মাহজাবিন হত্যায় আতঙ্ক বিরাজ করছে দেশটিতে। আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই নারীদের ক্রিয়াবীদদের বিরুদ্ধে লেগেছে তালেবান গোষ্ঠী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ