ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • তরুণীর কানের ভেতর জ্যান্ত মাকড়সার বাস!

    তরুণীর কানের ভেতর জ্যান্ত মাকড়সার বাস!
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেশ কিছুদিন ধরেই কানের মধ্যে অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলেন এক তরুণী। কানের ভেতর অস্বস্তিও হচ্ছিল তার।  কানে কোনো সংক্রমণ হয়েছে ভেবে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

    পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের তো চক্ষু চড়াক গাছ! কারণ মেয়েটির কানের ‘টাইমপ্যানিক মেমব্রেনের উপরিভাগে’ দিব্যি ঘুরে বেড়াচ্ছে এক মাকড়সা।

    চিকিৎসকরা আরও ভালোভাবে দেখার জন্য তার কানের ভেতর একটি ক্যামেরা প্রবেশ করিয়েছিলেন। ক্যামেরা দেখে মাকড়সাটি লেন্সের কাছে চলে আসে বলে জানান চিকিৎসকরা।

    চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের ঝুঝু এলাকায় লি নামের এক তরুণীর কানে ওই মাকড়সা পাওয়া গেছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

    আগের দিন বাইরে ঘুরতে গিয়ে কোনোভাবে মাকড়সাটি ওই তরুণীর কানে প্রবেশ করে বলে ধারণা করা হচ্ছে। সারারাত মেয়েটির কানেই ছিল মাকড়সাটি।

    চিকিৎসকরা একটি বৈদ্যুতিক অটোস্কোপ ব্যবহার করে মাকড়সাটিকে অপসারণ করতে সক্ষম হন। বৈদ্যুতিক অটোস্কোপের সাহায্যেই মানুষের কানের ভেতরে অংশ দেখেন চিকিৎসকরা।

    অবশ্য কানে মাকড়সা বাসা বানানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে চীনের এক ব্যক্তির কানে রীতিমতো জাল বোনা শুরু করেছিল মাকড়সা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ