ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যা

    ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ফরহাদ হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ।

    রোববার  (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পণ্ডিতেরহাট পোল সংলগ্ন শিয়ালি বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। ফরহাদ হোসেন টিটব ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

    স্থানীয়রা জানান, টিটব রাতে তার দ্বিতীয় স্ত্রী নুর নাহার বেগমের সঙ্গে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের দরজায় তার স্ত্রীকে দা হাতে নিয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের ভেতর থেকে টিটবের রক্তাক্ত মহদেহ উদ্ধার করে এবং ঘাতক স্ত্রী নুর নাহারকে আটক করে।

    ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, টিটব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকবিক্রির সঙ্গে জড়িত। তাকে অনেকবার পুলিশ ধরে নিয়ে গেছিল। শনিবার রাতেও টিটব মাদক সেবন করে ঘরে এসে স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করে স্ত্রী। এ ঘটনায় মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

    এদিকে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ