ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় টিকা নেয়ার সিরিয়ালে নয়-ছয়!

    কলাপাড়ায় টিকা নেয়ার সিরিয়ালে নয়-ছয়!
    হাসপাতাল প্রাঙ্গণে টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া হাসপাতালে টিকাদানকে ঘিরে এক শ্রেণীর দালালচক্র গড়ে উঠেছে। এই চক্রের লোকজন টিকাদান কেন্দ্র থেকে নিবন্ধনকারীদের কাছে ক্ষুদেবার্তা পাঠানোর দায়িত্বে নিয়োজিতদের সঙ্গে আঁতাত করেছে, যার ধারাবাহিকতায় টাকার বিনিময়ে ক্ষুদেবার্তা সিরিয়াল অনুযায়ী না পাঠিয়ে আগে-পরে পাঠানো হচ্ছে।

    শনিবার এমন অভিযোগে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার হাসপাতাল প্রাঙ্গণে টিকাদান কেন্দ্রে আসলে বিষয়টি অস্বীকার করেন টিকাদান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

    পরে সংশ্লিষ্ট টিকাদান কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সবাইকে সতর্কতা করে দেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, করোনার টিকা নেয়ার সিরিয়ালে ‘নয়-ছয়’ করা সুযোগ নেই, সিরিয়াল অনুযায়ী টিকা প্রদান করা হবে, এতে যদি আমার ভাইও আসে তাও হবে না।

    টিকা প্রদানের আগে-পরে কথা বলে কেউ টাকা নেওয়ার সততা পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ