ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • অনুদানের অর্ধশত কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিচার দাবি

    অনুদানের অর্ধশত কোটি টাকা আত্মসাতের ঘটনায় বিচার দাবি
    টাকা আত্মসাতের ঘটনায় বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে অসহায়-গরিব মানুষের নামে অনুদানের অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে হোসেন মিজান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার দুপুরে ভোলা প্রেসক্লাবের হলরুমে অনুদান বঞ্চিত অসহায়-নারী পুরুষরা সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ঢাকায় বসবাসরত এমএম কাদের নামে এক ব্যক্তি তার প্রতিষ্ঠানের কর্মচারী হোসেন মিজানের মাধ্যমে নিজ গ্রামের অসহায়-দরিদ্র প্রায় সহস্রাধিক পরিবারের জন্য বিভিন্ন সময়ে ৫১ কোটি টাকা অনুদান পাঠিয়েছেন। কিন্তু হোসেন মিজান টাকা না দিয়ে নিজে আত্মসাৎ করেন এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে তোলেন।

    বিপুল অঙ্কের ওই টাকা আত্মসাতের বিষয়টি জানাজানি হলে অসহায় লোকজন হোসেন মিজানের কাছে অনুদানের টাকা দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে হোসেন মিজান তার লোকজন দিয়ে দরিদ্র লোকজনকে মারধর এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত হামলার শিকার গিয়াস উদ্দিন বলেন, হোসেন মিজানের লোকজন তাকে একাধিকবার মারধর করেছে। হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করায় হোসেন মিজান এখন গিয়াস উদ্দিনকে হত্যার হুমকি দিচ্ছে। হোসেন মিজানের অর্থ আত্মসাতের বিষয়ে সঠিক তদন্ত করে বিচার দাবি করেন তিনি।

    এ বিষয়ে হোসেন মিজানের ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার পাবেল হাওলাদার জানান, হোসেন মিজান এখন ওমরা হজে গেছেন। গিয়াস উদ্দিনসহ কিছু লোকজন হোসেন মিজানের বিরুদ্ধে ৫১ কোটি ৭৫ লাখ টাকা দাবি করে মামলা দিয়েছে। ওই মামলা এখন ডিবি পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ