ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে পুলিশি বাধা ‍উপেক্ষা করে যুব ও ছাত্রদলের বিক্ষোভ

    বরিশালে পুলিশি বাধা ‍উপেক্ষা করে যুব ও ছাত্রদলের বিক্ষোভ
    বরিশালে পুলিশি বাধা ‍উপেক্ষা করে যুব ও ছাত্রদলের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ‍এবং চিকিৎসার সু-ব্যবস্থা ‍এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ‍আকরামুল হাসান মিন্টুসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৩ অক্টোবর) দুপুরে বরিশাল ‍উত্তর জেলা যুবদল ‍এবং ছাত্রদলের ব্যানারে নগরীর সদর রোড ‍এলাকায় পুলিশের বাধা ‍উপেক্ষা করে ‍এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    উত্তর জেলা যুবদলের যুগ্ম ‍আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম ‍আহ্বায়ক সাইফুল ‍ইসলাম সুজন ‍এর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে ছাত্রদলের সহ-সভাপতি সবুজ ‍আকন, সহ-সভাপতি লেলিন খান মোর্শেদ, যুগ্ম সম্পাদক তানজিল ‍আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ‍এ.কে.এম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক ‍আসাদ মাহমুদসহ যুব ও ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    নগরীর ফকিরবাড়ি রোড ‍থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি সদর রোডে অগ্রোসর হলে তাতে বাধা দেয় পুলিশ। ‍এ নিয়ে ছাত্র ‍এবং যুবদল নেতাকর্মীদের  সাথে পুলিশের ধাক্কা ধাক্কি হয়। ‍এক পর্যায় পুলিশি বাধা ‍উপেক্ষা করে সদর রোড ‍এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

    এসময় তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ‍এবং চিকিৎসার সু-ব্যবস্থাসহ ‍দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ‍আকরামুল হাসান মিন্টুসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ