ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • উৎসব মুখর হয়ে উঠেছে ভোলার জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্র

    উৎসব মুখর হয়ে উঠেছে ভোলার জেলেপল্লী ও মৎস্য অবতরণ কেন্দ্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে অবাধে ভাবে ডিম ছাড়তে পারে সেজন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ শিকার নিষিদ্ধ।

    ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে  সোমবার রাত ১২ টা থেকে আবার শুরু হচ্ছে ইলিশ শিকার। দীর্ঘদিন পর ইলিশ শিকারের সুযোগ পাওয়ায় উৎসব মুখর হয়ে উঠেছে ভোলার জেলেপল্লী এবং মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। ইলিশ শিকারে নামvর জন্য জেলেরা ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। নিষিদ্ধ কালীন সময়ে জেলেরা তাদের নৌকা এবং জাল সংস্কারসহ অন্যান্য সকল কাজ সম্পন্ন করেছে। এখন শুধু নদীতে নামার জন্য অপেক্ষা তাদের।

    মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, গত কয়দিন ভোলার জেলেরা ইলিশ শিকার থেকে বিরত ছিল। তবে কিছু জেলের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছে। জেলা মৎস্য বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এ সময় ৩ শত ৮৮ টি অভিযান পরিচালনা করেছে। আইন অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা জেলার ৭ উপজেলায় ১ শত ২৫ জেলেকে ৭ দিন থেকে ১ বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩ শত ৩৮ জন জেলের কাছ থেকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জব্ধ করা হয়েছে ৮ লাখ ৫৬ হাজার  মিটার জাল এবং ৪৬ টি নৌকা ও ট্রলার।

    ভোলার জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, অবৈধভাবে যাতে কেউ নদীতে মাছ ধরতে না পারে সেজন্য তারা শক্ত অবস্থানে ছিলো। এবারের এই অভিযান সফল হয়েছে। অভিযান সফল হওয়ার কারণে জেলেরা এখন নদীতে প্রচুর পরিমাণে ইলিশ পাবে এবং সরকারের ইলিশের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করা সম্ভব হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ