ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মধ্যরাত থেকে সাগরে যাত্রা করবে জেলেরা

    মধ্যরাত থেকে সাগরে যাত্রা করবে জেলেরা
    মধ্যরাত থেকে সাগরে যাত্রা করবে জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ হচ্ছে সাগর ও নদীতে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ সোমবার মধ্যরাত থেকে ট্রলার নিয়ে ইলিশ শিকারের লক্ষে গভীর সমুদ্রে যাত্রা করবে জেলেরা। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।

    গত ৪ অক্টোবর থেকে মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য নদী-নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষণা করে সরকার। এসময় ইলিশ পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিলো। তবে নিষেধাজ্ঞাকালীন সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছিলেন মৎস্য সংশ্লিষ্টরা।

    একাধিক মৎস্যজীবীরা জানান, মা ইলিশ রক্ষায় সাগর ও নদীতে মাছ শিকার করেনি জেলেরা। এ বছর ভরা মৌসুমে তেমন মাছ ধরা পড়েনি। তবে নতুন করে স্বপ্নপূরণে ইতোমধ্যে ট্রলার, নৌকা মেরামত শেষে ফের সাগরমুখী হওয়ার অপেক্ষায় মৎস্য আহরণকারীরা।

    কুয়াকাটা আলীপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো. আনছার উদ্দিন মোল্লা বলেন, দীর্ঘ ২২ দিন জেলেদের কষ্টে কেটেছে। তবুও তারা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাননি। আশা করছি, জেলেরা ইলিশ শিকার করে আবার ঘুরে দাঁড়াতে পারবে।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ উপজেলায় জেলেরা খুবই সচেতন। তারা শতভাগ নিষেধাজ্ঞা মেনেছে। এছাড়া নিষেধাজ্ঞাকালীন সময়ে ১৮ হাজার ৩’শ জেলেদের মাঝে সরকারি প্রণোদনা দেয়া হয়েছে। ইলিশ রক্ষা অভিযান শতভাগ সফল হয়েছে। আজ সোমবার মধ্যরাত থেকে জেলেরা সাগরে যাত্রা করতে পারবে বলে তিনি জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ