ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সুদানে অভ্যুত্থান, প্রধানমন্ত্রী গ্রেপ্তার

    সুদানে অভ্যুত্থান, প্রধানমন্ত্রী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত ঘোষণা করেছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী আবদালাহ হামদকসহ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে তাদেরকে অজ্ঞাত স্থানে গৃহবন্দী করা হয়েছে। দেশটির ক্ষমতাসীন কাউন্সিলের প্রধান ও সেনা কর্মকর্তা জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশজুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন। দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটেছে বলে মনে করা হচ্ছে।

    জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এ পরিস্থিতির জন্য রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছেন।

    দেশটির সেনাবাহিনী এনিয়ে এখনও কোন মন্তব্য করেনি। তবে গনতন্ত্রপন্থী দলগুলো আন্দোলনের ডাক দিয়েছে। তারা সমর্থকদের সেনা অভ্যুত্থান প্রতিহত করার আহবান জানিয়েছে।

    রাজধানী খার্তুমে ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে। সামাজিক যোগাযোগেরমাধ্যমে রাস্তায় ক্ষুব্ধ জনতার বিক্ষোভের ছবি প্রকাশিত হয়েছে। এতে গুলি বর্ষণের খবর পাওয়া গেছে।

    বার্তা সংস্থা রয়টার্সকে শহরের একজন বাসিন্দা জানিয়েছেন যে, শহরজুড়ে সেনাবাহিনী ও প্যারা-মিলিটারি মোতায়েন করা হয়েছে। সাধারণ জনগণকে বাইরে চলাচলে বাধা দেওয়া হচ্ছে। খার্তুম বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

    দু’বছর আগে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট ওমর আল বশির। সেনাবাহিনী এবং গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছিল আফ্রিকার দেশটির অন্তর্বর্তিকালীন সরকার। দু’বছর পর সেই সরকারকেও উৎখাত করা হলো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ